সিরাজগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ২১:৩৩
সিরাজগঞ্জের কামারখন্দ থানার পাইকোশা বাজার এলাকা থেকে ৯০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক আব্দুল রশিদ (২৭) তাড়াশ উপজেলার তামাল ইউনিয়নের মৃত ইমান আলী পরামানিকের ছেলে।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইকোশা বাজার এলাকায় তিনটি বস্তা থেকে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মদসহ আব্দুল রশিদকে আটক করা হয়। 
 
তিনি আরো জানান, বিক্রয়ের উদ্দেশে এ মদ আনা হয়েছিল। এর সাথে জড়িতদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
 
ইত্তেফাক/এমআই