পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৩
 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে