বলিউড সুপারস্টার সালমান খান নাকি নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছাড়া এক মাসও থাকতে পারেন না, এমন বক্তব্যের বোমা ফাটালেন তারই ছোটভাই আরবাজ খান।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘কফি উইথ করণ’র একশ’তম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ বছর বয়সের ব্যাচেলর সালমান। শুধু তিনি না, তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা দুই ভাই আরবাজ খান ও সোহেল খান।
আর এ অনুষ্ঠানে হাজির হয়ে একরকম হাটে হাঁড়ি ভাঙলেন আরবাজ। সালমানের ব্যক্তিগত বিষয় নিয়ে করণের এক প্রশ্নে মন্তব্য করে আরবাজ বলেন, শারীরিক সম্পর্ক না করে এক মাসও থাকতে পারেন না সালমান খান।
IMG0
উল্লেখ্য, কফি উইথ করণে মোটামুটি এ ধরণের প্রশ্ন বেশি হয়ে থাকে। এরমধ্যে বিয়ে, বিচ্ছেদ, প্রেম, সেক্স কিংবা যে কোন গসিপ নিয়ে মাততে স্বাচ্ছন্দ্যবোধ করেন পরিচালক করণ।
গেলবারও সালমান এসেছিলেন করণের এই মঞ্চে, সেবারও করণের এরকম তীরছোড়া প্রশ্নে সালমানের ভার্জিন বলে নিজেকে দাবি করার খবরটি আলোচনায় আসে।
এবারের একশ’তম পর্বে সালমান সম্পর্কে করণের প্রশ্নে হাসতে হাসতে তার ভাই আরবাজ বলেন, নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক না করে সালমান থাকতে পারেন না।’ এমন উত্তরে পাশে বসা ভাই সালমান উল্লসিত হাসিতে ফেটে পড়েন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এমএআর
