চীনের উত্তরাঞ্চলীয় শানডং প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
নগরীর প্রচার দফতর জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটের দিকে হাইয়াং নগরীর একটি ইলেক্ট্রনিক কোম্পানিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
রাত ১১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। খবর: পিটিআই।
ইত্তেফাক/এএসএস
