জাপানের পশ্চিম উপকূলে নৌকা ডুবে নয় ক্রু নিখোঁজ হয়েছে। বুধবার কোস্টগার্ড সদস্যরা একথা জানিয়েছে। ৭৬ টন মাছধরার নৌযান দাইফুকুমারু স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে (গ্রিনিচ মন সময় মঙ্গলবার ২০২০) শিমানে এলাকার উপকূলের কাছে ডুবে যায়।
জাপানের কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় নৌকার নয় আরোহীর সকলেই নিখোঁজ রয়েছে। কোস্টগার্ডের অপর মুখপাত্র বলেন, নিখোঁজ ক্রু সদস্যদের আট জন জাপানি ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাসস।
ইত্তেফাক/আরএ
