চ্যানেল আইতে আগামীকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘লাল সবুজ’। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় শহীদুল ইসলাম খোকন।
অভিনয়ে সিমলা, মাহফুজ, সেলিম হায়দার, তুষ্টি, প্রবীর মিত্র, খালেদা আক্তার, সিরাজ হায়দার, অলক মৈত্র চ্যালেঞ্জার প্রমুখ।
IMG0
উল্লেখ্য, প্রখ্যাত পরিচালক শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লাল সবুজ’ মুক্তি পায় ২০০৫ সালে। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেন মাহফুজ আহমেদ।
ভাল অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি ২০০৫ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।
ইত্তেফাক/এমএআর
