জাপানে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৮

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১২:৩৭
 
জাপানের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি কাঁকড়া ধরার নৌকাডুবে একজন ক্র নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। 
 
জাপান কোস্টগার্ডের মুখপাত্র এর আগে এএফপিকে বলেছেন, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে জাপান সাগরে মাছ ধরার নৌকাটি ডুবে গিয়ে নয়জন নিখোঁজ হয়। 
 
তিনি জানান, কোস্টগার্ডের সদস্যরা হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চালানোর সময় একজনের মুখ উপুড় হয়ে পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আটজনকে উদ্ধারে অভিযান চলছে। খবর: জাপান টুডে। 
 
ইত্তেফাক/এএসএস