তলুইগাছা সীমান্তে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১১
 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বুধবার ভোরে সীমান্তের নটির জঙ্গল এলাকা থেকে সদরের তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা ফেনসিডিলগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য দুই লাখ ৫২ হাজার টাকা।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের সুবেদার হুমায়ূন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল মতিনের নেতৃত্বে বিজিবি একটি টহল দল নটির জঙ্গল এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে
পালিয়ে যান। 
 
 
ইত্তেফাক/কেকে