অভিনেতা রিয়াজ ও সাজু খাদেম চরিত্রের সাব্বির-আরফান দুই ভাই। পিতৃহারা এই দুই সন্তানকে মানুষের মতো মানুষ করেন মা মুনিরা বেগম। গভীর আদর-যত্ন মমতায় তাদের বড় করেন স্কুল শিক্ষিকা মা । দুই ভাই ছোট বেলা থেকেই একে অপরের বন্ধু ও খেলার সাথী।
ভার্সিটিতে দুই ভাই আর্ন্তজাতিক বিভাগে ভর্তি হলেও কিছুদিন পরে একজন চলে যান বাংলা বিভাগে। গ্রামের কলেজ পড়ুয়া মেয়ে মৌ এর সঙ্গে দুই ভাইয়ের এক দারুণ সম্পর্ক গড়ে ওঠে।
পড়াশুনা শেষে একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দেয় সাব্বির। পরীক্ষা ভালো হওয়া স্বত্ত্বেও চাকরি হয়না তার। জানতে পারে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় অন্য দুজন নিয়োগ পেয়েছেন। প্রচন্ড মন খারাপ করে বাসায় চলে আসে। ঘটনাক্রমে জানতে পারে তাদের বাবাও একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। এভাবে নাটকীয়তার মধ্যদিয়ে গল্প এগিয়েছে।
IMG0
তাবারক হোসেনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করা হয়েছে।
অভিনয় করেছেন রিয়াজ, সাজু খাদেম, মৌটুসি বিশ্বাস, শিরিন বকুল প্রমূখ । নাটকটি দেখতে চোখ রাখতে হবে আগামী শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে বৈশাখীর পর্দায়।
ইত্তেফাক/এমএআর
