মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার চ্যানেল আই প্রতিবারের মতো নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করেছে ‘বিজয় মেলা’। সকাল ১০টায় মেলা’র উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্বারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, ফুটবল দলের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা।
মেলার স্টলগুলোতে থাকবে সুজ্জিত মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, আলোকচিত্র, চলচ্চিত্র, ডায়েরি প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী ক্ষুদ্র ও কুঠির শিল্পসামগ্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন করবেন প্রবীন চিত্রশিল্পীরা।
মেলায় আগত অতিথিরা তাদের মনের ডায়েরী থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করবেন। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। উপস্থাপনায় মৌসুমী বড়ুয়া, দিলরুবা সাথী ও অপু মাহফুজ।
বিকেল ১টা পর্যন্ত মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
ইত্তেফাক/এমএআর
