রাজনৈতিক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে চ্যানেল আই’র নিয়মিত অনুষ্ঠান গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ পর্বটি উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ এই অনুষ্ঠানের আলাপচারিতায় বলেছেন অনেক অজানাকথা, মুক্তিযুদ্ধের দিনগুলির নানান স্মৃতি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ গঠনের বঙ্গবন্ধুর বিবিধ পরিকল্পনা ও নানামুখি চিন্তার কথা।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল ১৫ ডিসেম্বর রাত ১টায় এবং পুনঃপ্রচারিত হবে পরদিন ১৬ ডিসেম্বর সকাল ৯টা ২০ মিনিটে।
ইত্তেফাক/এমএআর
