দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৯
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বাদল মন্ডল (৪৮) উপজেলার দৌলতখালী সর্দারপাড়ার গ্রামের দবির মন্ডলের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার সকাল নয়টার দিকে কাঠের খড়ি বোঝাই একটি ট্রাক উপজেলাধীন দৌলতপুর-প্রাগপুর সড়কের হোসেনাবাদ স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাদল মন্ডলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করে। তবে চালক পালিয়ে গেছে।
 
দৌলতপুর থানার ভারপ্ররাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ