সৌম্যের নৈপুণ্যে বাংলাদেশের সহজ জয়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২১
বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সকে উড়িয়ে দিলো মাশরাফি বিন মুর্তজার দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নর্থ সিডনি ওভালে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
 
টসে হেরে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করে সিডনি সিক্সার্স। এরপরই শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসের ম্যারপ্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ৮৪ রান। সৌম্য সরকার তিনটি উইকেট নেন। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।
 
জবাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সৌম্য সরকার ২০ ও মুশফিকুর রহিম ১৫ রান করেন।
 

ইত্তেফাক/এএম।