ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।’
বুধবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ৪৫ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় রানার আপ ফুটবল দলের (ছাত্র) সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিন আরো বলেন, সরকার শিক্ষা বান্ধব বলেই বছরের প্রথমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
