মহান বিজয় দিবস উপলক্ষে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকেরডিল ডটকম(www.ajkerdeal.com)। বিজয় দিবসের ৪৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনলাইন মেলায় এই ছাড় মিলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকেরডিল ডটকমের ‘বিজয় অফার’ মেলাতে থাকছে ১,৫০০ টিরও বেশি পণ্যের উপরে ৪৫ শতাংশ পর্যন্ত অবিশ্বাস্য ডিস্কাউন্ট। গত ১১ই ডিসেম্বর থেকে শুরু হওয়া ৬ দিনের এই মেলা চলবে অাগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত।
অনলাইন মেলায় থাকছে বাহারি ডিজাইনের ফ্যাশানেবল শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, স্যান্ডেল, গহনা, কসমেটিক্স, ইলেক্ট্রনিক ডিভাইস, গৃহস্থলী টুলস ও ঘর সাজানোর সামগ্রীসহ নানান ধরনের নিত্য নতুন সব পণ্য।
ইত্তেফাক/ইএইচএম
