গাইবান্ধার সকল রুটে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত আছে। জেলা শহর থেকে কোন যানবাহন কোথাও যাচ্ছে না। বাহিরের থেকেও কোন যানবাহন শহরে ঢুকছে না। ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে বুধবার দুপুর ২টায় ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে একপক্ষ অপরপক্ষের এক সদস্যদের পরিবহন কাউন্টার এবং আরেক সদস্যের ভাইয়ের ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করার প্রতিবাদে এ ধর্মঘট শুরু হয়।
এদিকে ওই ঘটনায় দায়েরকৃত মঙ্গলবার রাতের মামলায় পুলিশ এ পর্যন্ত ৪জনকে আটক করেছে। তারা হলেন, জেলা শহরের মহুরীপাড়ার এবরাজ মিয়ার ছেলে সোহেল (২৬) ও ছোত্তা মিয়া (২৪), একই এলাকার নবির উদ্দিনের ছেলে আবদুল লতিফ (৩৫) এবং সাব্বির শেখের ছেলে রনি মিয়া (২৮)।
ইত্তেফাক/এসএস
