রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে গোদাগাড়ী থানা পুলিশ পৌর এলাকার রামনগর গ্রামে সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ঘরের ভিতর থেকে পলিথিন ব্যাগে রক্ষিত ১ কেজি ৫০০ গ্রাম হোরোইন উদ্ধার করে। এ সময় হেরোইন রাখার অপরাধে সাইফুল ইসলামের স্ত্রী রোকসানা বেগমকে (২৬) আটক করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, আটককৃত রোকসানা ও তার স্বামী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ইত্তেফাক/এসএস
