গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩ টার দিকে স্থানীয় কোমরপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
সিরাজুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গোপন খবর পেয়ে বিকেলে কোমরপুর বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য সিরাজুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এসএস
