মহান বিজয় দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’র বিশেষ পর্ব প্রচারিত হবে।
সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত এ সঙ্গীতায়োজন। অনুষ্ঠানে জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
সময় কাটুক গানে গানের এবারের পর্বে গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ- সুজেয় শ্যাম, মৃণাল ভট্রাচার্জ, জয়ন্তি লালা, সুজিত রায় ও এই প্রজন্মের শিল্পী আফছানা রুমা।
প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনায় নাবিলা ইসলাম। অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায়।
ইত্তেফাক/এমএআর
