মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৩

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৪:১৭
 
ভারতের মুম্বাইয়ে সিলন্ডার বিস্ফোরিত হয়ে ভবন ধসের ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মানখুর্দের মহারাষ্ট্রনগর বস্তিতে এই ঘটনা ঘটে।  
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের  প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে ছয়টায় দমকল বিভাগ প্রথমে বাড়ি ধস ও পরে আগুন লাগার খবর পায়। 
 
দমকর্ম কর্মকর্তারা জানিয়েছেন, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার লিক হওয়ার ঘটনায় আগুন লাগার ঘটনা ঘটে। আমরা সেখান থেকে ২৬ জনকে উদ্ধার করেছি। আহতদের শতাব্দী হাসপাতাল ও সিওন হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস