দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেনের উদ্যোগে দীর্ঘ দিনের মাদক ব্যবসা ছেড়ে ছয়জন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এরা হলেন, উপজেলা সদর ত্রীমহনী ঘাটপাড়ার (পাঁচপীর) রফিকুলের ইসলামের স্ত্রী ফেন্সিডিল ব্যবসায়ী রুবি বেগম (৫০), ঘোড়াঘাট সদর নয়াপাড়ার রেজাউল করিম ওরফে (ডিপোর্ট) এর স্ত্রী ফেন্সিডিল জয়নধ বিবি (৪৫), একই পাড়ার মঞ্জু মিয়ার স্ত্রী ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী ফেলানী বেগম (৪৫), জামিলাপুর ফরেস্ট বাগান এলাকার নুরুনব্বীর স্ত্রী ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী শাহানা বেগম (৪৮), একই পাড়ার মৃত হবিবর রহমানের লায়লী বেগম ও ওই পাড়ার মাহাবুর রহমানের স্ত্রী বেলী আক্তার (৪৫)।
এই ছয়জনকে দিনাজপুরের বিজ্ঞ জেলা পুলিশ সুপার সেলাই প্রশিক্ষণের মাধ্যমে পুর্নবাসন করবেন।
ইত্তেফাক/এএসএমইউ
