ওয়ালটনের ‘স্পেকট্রাকিউ-টিভি’ উদ্ভাবন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৫:২৭
‘ওয়ালটন’ আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট (কিউডি) প্লাস প্রযুক্তির ব্যাকলাইট যুক্ত ‘স্পেকট্রাকিউ-টিভি’ উদ্ভাবন করেছে। যার কালার প্রদর্শনের সক্ষমতা ৯৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।
 
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসে ‘ইনোভেটিভ টেকনোলজি ইনট্রোডিউসিং পোগ্রাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন ওয়ালটনের নেক্সট জেনারেশন কিউডি-প্লাস প্রযুক্তির স্প্রেকটাকিউ-টিভির স্পেশাল টেকনিক্যাল ও মেকানিক্যাল দিকগুলো তুলে ধরেন।
 
তিনি আরো বলেন, টেলিভিশন প্রযুক্তিতে ওয়ালটনের ২৮টি নতুন প্যাটেন্ট অনুমোদনের অপেক্ষায় রয়েছে।  
 
এতে অন্যান্যের মধ্যে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক (বিপণন) এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক (পলিসি এন্ড এইচআরএম) এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআর এ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর (বিপণন) মোহাম্মদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ