টাঙ্গাইলে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯
 
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার গোড়াই-সখীপুর-ঢাকা-আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোগর আলীর ছেলে আবুল হোসেন (৪৭) ও আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২২)।
 
পুলিশ সুত্র জানায়, বেলা এগারটার দিকে গোড়াই থেকে রড ও সিমেন্ট ভর্তি একটি ট্রাক বাঁশতৈল যাওয়ার পথে সৈয়দপুরে বিপরীত দিকে থেকে আসা বৈদ্যুতিক খুঁটি ভর্তি একটি ট্রাক ঐ ট্রাককে চাপা দিলে বাবা ও ছেলে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে দুপুরে তারা মারা যান।
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। 
 
 
ইত্তেফাক/কেকে