সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮
 
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মালেক চরসাতবাড়িয়া গ্রামের শোভা আলীর ছেলে। 
 
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক নবীর হোসেন জানান, মালেককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।  বিকালে তাকে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেন  র‌্যাব সদস্যরা। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।  
 
 
ইত্তেফাক/কেকে