জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উৎসব মুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় দিবসের প্রথম প্রহরে। শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে নন্দীগ্রাম থানা থেকে বেজে উঠে ঘণ্টা। এরপর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শরীফুন্নেছা। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহামুদ আশরাফ মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, সাধারণ সম্পাদক শরফুল হক উজ্জল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রুস্তম নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি।
সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ বাক্য উচ্চারিত হয়। পুস্প মাল্য অর্পন শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সকাল থেকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
ইত্তেফাক/এসএস
