নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১১:২৩
যথাযোগ্য মর্যাদার সাথে নরসিংদীতে মহান বিজয় দিবস ২০১৬  উদযাপিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
 
ঐতিহাসিক এ দিনটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন, দোকানাপাট ও বাড়ীঘরে জাতীয় পতাকা উত্তোলন।
 
সকাল সাড়ে ৭ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান কর্তৃক নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও শিশু কিশোরদের সমাবেশে সালাম গ্রহণ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম। সকাল ১১টায় পাঁচদোনার ঝংকার সিনেমা হলে ছাত্র ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতি চারন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। 
 
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। 
 
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান সভাপতিত্ব করেন
 
ইত্তেফাক/এমএইচ