রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ফরিদ উদ্দিন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বোয়ালীয়া ইউপির বাংলাদেশ হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, শুক্রবার সকালে ভ্যানচালক ফরিদ উদ্দিন গ্রাম পুলিশ নিয়ে তার ভ্যানে করে কালুখালী থানায় যাচ্ছিল। বাংলাদেশ হাট নামক এলাকায় পৌছাতেই চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামি হানিফ পরিবহন ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনা স্থলে ভ্যান চালকের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমএইচ
