যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনে শিবালয় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। শুক্রবার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক বিরাট শোভাযাত্রা বের ও তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া, শিবালয় উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব-বাংলাদেশ সাংবাদিক সমিতি, আরিচা বন্দর ব্যবসায়ী সমিতি, শ্রমিক ইউনিয়ন, বিআইডব্লিউটিএ/টিসি, পিডিবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।
ইত্তেফাক/এমএইচ
