নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যপক কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।
এতে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট এবং রোভার স্কাউটরা কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শন করে। উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ ও নকলা থানার ওসি গোলাম হায়দার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকও অংশগ্রহণ করেন। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
ইত্তেফাক/এমএইচ
