মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৩:২১
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
 
সকাল ৬টা ৩০ মিনিটে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে, জেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
 
পরে পুলিশ সুপার আনিছুর রহমান সহ আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 
সকাল সাড়ে ৮টায় মেহেরপুর স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা,পুলিশ,বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিশুকিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুজকাওয়াজের ছালাম গ্রহন করেন। এছাড়া সারাদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিজয়দিবস উপলক্ষে খেলাধুলা হয়।  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/এমএইচ