আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে সব বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সরকারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'অপেক্ষা করুন, দেখুন।'
আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।' -বাসস।
ইত্তেফাক/এসএস
