বিজয় দিবসে গফরগাঁওয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে।  শুক্রবার সকালে সেভেন রিংস সিমেন্ট লিমিটেডের পরিবেশক মেসার্স ভাই ভাই ট্রেডার্স ও ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক মেসার্স নাইম ইলেকট্রনিক্সের সহযোগিতায় আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অর্ধ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। 
 
উপজেলার রৌহা কালিরহাট বাজার থেকে পৌর সদরের ইসলামিয়া সরকারি হাইস্কুল পর্যন্ত এই ম্যারাথন চলে। পরে ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল এহাসান রানা, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ প্রমুখ।
 
ইত্তেফাক/এমএইচ