ইংল্যান্ডে গ্রাহকের পছন্দ করা জিনিস পৌঁছে দিতে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার শুরু করেছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।
ড্রোনে পণ্য পৌঁছে দেয়ার সেবা আগামীতে আরও বাড়ানো হবে বলেও ঘোষণা দিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। তবে আপাতত পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলবে কেবল ইংল্যান্ডে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলায় এই সেবা দেয়া হবে। মাত্র ৩০ মিনিটেই ড্রোনের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ করা হবে এবং এর জন্য আলাদা করে কোনো খরচও গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না।
প্রথমবার কেমব্রিজে ড্রোনের সাহায্যে এই ধরনের ডেলিভারি করা হয়েছে। এক গ্রাহক একটি অ্যামাজন ফায়ার টিভি ও পপকর্নের প্যাকেট অর্ডার করেছিলেন। মাত্র ১৩ মিনিটের মধ্যে গ্রাহকের বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
এর আগে গুগল ড্রোন ব্যবহার করে ভার্জিনিয়া বিচে ডেলিভারি করেছে। এমনকি, পিৎজা সরবরাহকারী প্রতিষ্ঠান ডমিনোস-ও নিউজিল্যান্ডে ড্রোনের সাহায্যে পিৎজা ডেলিভারি করেছে।
ইত্তেফাক/এএম
