তাহিরপুরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-সম্মাননা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৮
তাহিরপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান কার হয়েছে।শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। 
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মুজাহিদ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বিপ্লব মিয়া প্রমুখ। এর পূর্বে প্রত্যুষে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা, স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ বীরমুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, স্কাউট গার্লস গাইড, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদমর্শন।বাদ জুম্মা জাতির শান্তি অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
 
সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের প্রেক্ষাপটে আলোচনাা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্রকল্যাণ ফোরামের পক্ষ থেকে তাহিরপুর উপজেলার শহীদ, যোদ্ধাহত ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে নল খাগরা নামে একটি স্মারকগ্রন্থের মোরক উন্মোচন করা হয়।
 
 
ইত্তেফাক/এমআই