স্মৃতিসৌধে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭
 
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতারা। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারা এ শ্রদ্ধা জানান।
 
সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস, সাবেক সহ-সভাপতি নোমান সালমান, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য নাসির উদ্দিন বুলবুল, আঞ্জুমান আরা শিল্পী, জাওহার ইকবাল খান, সদস্য আক্তারুজামান প্রমুখ।
 
ইত্তেফাক/আরএ