মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এই প্রতিযোগিতা শুরু হয়।
দেশের ১০টি জেলা থেকে আসা নৌকাবাইচ প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এতে নারী ও পুরুষ দুইটি বিভাগে নৌকাবাইচরা অংশগ্রহণ করেন।
মহিলা বিভাগে কেরানীগঞ্জের করুণা বিশ্বাসের দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগে বান্দরবন জেলা দল চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন্দ্র শিকদার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমারসহ ঢাকা রোয়িং ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/কেকে
