শ্রীনগরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৯
শ্রীনগরে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
 
শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলা বিএনপি নেতা মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ ও শহিদুল ইসলাম-আবুল কালাম কানন গ্রুপ নিজেদের বৈধ কমিটি দাবি করে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ের সামনে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানের আহ্বান করে। সকাল থেকে দুই গ্রুপের লোকজনই ওই স্থানে জড়ো হতে থাকে।  এক পর্যায়ে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
 
 
ইত্তেফাক/ইউবি