কোটালীপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে ২ শ্রমিক নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন। 
 
শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার তাড়াশি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের সৌর উদ্দিন হওলাদারের ছেলে ইমরান হোসেন হাওলাদার (২৮) ও একই গ্রামের রজ্জব আলী হালাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার ওরফে হেলাল (৪৫)। 
 
আহত নজির গাজী (৩৫) ও সোহবার মিয়াকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত ও দুই শ্রমিক মারাত্মক আহত হন।  
 
ইত্তেফাক/ইউবি