যশোরে কর্মচারীদের হাতে খুন হওয়া চীনা নাগরিক চ্যাং হিং সং-এর লাশ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে যশোর হাসপাতাল থেকে চীনা দুতাবাসের তিনজন কর্মকর্তা ও তার স্ত্রী লাশটি গ্রহণ করেন। লাশটি নিয়ে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সারোয়ার বলেন, রাত ৯টার দিকে চীনা নাগরিকের লাশ গ্রহণ করেছেন চীনা দুতাবাসের তিন কর্মকর্তা ও তার স্ত্রী। এর আগে লাশ গ্রহণের জন্য স্বজনরা আদালতে আবেদন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যশোর উপশহর মহিলা কলেজের পাশের একটি তিনতলা বাড়ির নিচতলা থেকে চীনা নাগরিক চ্যাং হিং সং-এর বস্তাবন্দি লাশ উদ্ধার করে করে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই গোডাউনে টাকার জন্য চ্যাং-এর সহকারী নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদির লোহার রড দিয়ে মাথায় আঘাত ও পিটিয়ে তাকে হত্যা করে।
ইত্তেফাক/ইউবি
