হোয়াটসঅ্যাপে যে মেসেজ প্রেমিকাকে পাঠানোর কথা তা যদি অন্য কারো কাছে চলে যায়, অথবা অন্য কাউকে পাঠানো গোপন মেসেজ যদি প্রেমিকার ইনবক্স খুঁজে পায়, তবে কি হতে পারে ভাবতে পারেন?
অতো ভাবাভাবির কিছু নাই। এই ঝক্কি থেকে রেহাই দিতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শিগগিরই হোয়াটসঅ্যাপে এমন সেবা যোগ হচ্ছে যা দিয়ে ভুল করে পাঠানো মেসেজও এডিট করা যাবে, এমনকি ফিরিয়েও আনা যাবে।
বাড়িয়ে বলছি না। এটাই হতে চলেছে। আর সেটা টুইটারে জানিয়েছে ওয়েববেটাইনফো। ওই টুইটে দাবি, হোয়াটসঅ্যাপ তাদের বিটা ভার্সানে (আইওএস ২.১৭.১.৮৬৯) পরীক্ষামূলকভাবে মেসেজ এডিট ও ফিরিয়ে নেওয়ার সেবা যোগ করছে।
ওই টুইটে আরও জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সদ্য পাঠানো মেসেজকেই এডিট করতে পারবেন বা ফিরিয়ে নিতে পারবেন। মেসেজ পুরনো হয়ে গেলে এই সুবিধা পাওয়া যাবে না।
ইত্তেফাক/এএম
