দীর্ঘদিন পর একসঙ্গে হৃতিক রোশন ও সুজানা খান। খবর মিথ্যে না, সত্যিই তারা শুধু দেখা-সাক্ষাৎ না, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। গত বৃহস্পতিবার রাতে মুম্বাইতে মিলিত হন এ প্রাক্তন দম্পত্তি। একই গাড়িতে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে বলে খবর প্রকাশ করেছ ভারতীয় মিডিয়া।
তবে পুনরায় সংসার জোড়া লাগাতে কিংবা প্রেম- ভালবাসা সংক্রান্ত কোন বিষয় নিয়ে তারা দেখা করেন নি। বিষয়টি খুলে বলি। বাবা-মা হিসেবে তাঁরা যে পারফেক্ট তা আরও একবার প্রকাশ করতে এই মিলন আয়োজন। হৃতিক-সুজানার সঙ্গে ছিল তাঁদের দুই ছেলে রেহান ও রিদান।
২০১৩ সালে বিচ্ছেদ হয় হৃতিক-সুজানের। কিন্তু তারপরও কখনও ছেলেদের জন্মদিন একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। কখনও বা কোয়ালিটি টাইম কাটাতে ফ্যামিলি আউটিংয়ে গিয়েছেন। আবার ছেলেদের স্কুলে প্যারেন্ট-টিচার মিটিংয়েও একসঙ্গে দেখা গেছে তাদের।
হৃতিক বিষয়টি নিয়ে একান্তই কাছের মানুষদের সঙ্গে আগেই বলেছেন, সুজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে ঠিকই। কিন্তু তাতে ছেলেদের কোনও দোষ নেই। তারা কেন বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে! তাই ছেলেরা বিশেষ প্রাধান্যটাই পাবে তার কাছ থেকে। সুজানেরও এক মত।
ইত্তেফাক/এমএআর
