বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নতুন বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে টেলিভিশনে। বিজ্ঞাপনটি মুঠোফোন কোম্পানী হুয়াওয়ের। সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনটিতে কাজ করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা পার্থ বড়ুয়া।
এক মিনিট সময় নিয়ে নির্মিত বিজ্ঞাপনটির প্রচার সম্প্রতি শুরু হয়েছে। আর ইউটিউবে প্রকাশ করা হয়েছে গত ১২ ডিসেম্বর।
তবে সাকিবকে সামনে দেখা গেলেও পার্থ আছেন পর্দার আড়ালে। মূলত ‘সবারই দুটি জীবন থাকে। একটি যা সবাই দেখে। অন্যটি একান্ত আপন’ সাকিব আল হাসানকে নিয়ে লেখা বিজ্ঞাপনের ভয়েস ওভার দিয়েছেন গায়ক-অভিনেতা পার্থ ।
ভয়েস ওভার নিয়ে পার্থ বড়ুয়া বলেন, চুপিচুপি বিজ্ঞাপনটি দেখছি আর শুনছি। এটা অন্যরকম মজার অভিজ্ঞতা। প্রথমবারের মতো করলাম। ভালোই লাগছে। সাড়াও ভাল পাচ্ছি।
ইত্তেফাক/এমএআর
