সাতক্ষীরার জেলা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১৫জন, কলারোয়া আটজন, কালিগঞ্জ তিনজন, তালা চারজন, শ্যামনগর দুইজন, আশাশুনি দুইজন, দেবহাটা একজন ও পাটকেলঘাটা এক আসামিকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।-বাসস
ইত্তেফাক/কেকে
