চ্যানেল আই’র বিজয় মেলা উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১২:৪৭
মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই বিজয় মেলা-১৬। এখানে মিলিত হন বিভিন্ন শ্রেণীপেশার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। মেলায় উপস্থিত মুক্তিযোদ্ধারা অনুভূতি ব্যক্ত করে বলেন, এ মিলনমেলার জন্য একটি বছর অপেক্ষা করি আমরা। এটা আমাদের মনের কথা বলার উন্মুক্ত জায়গা।
 
সকাল ১০টা ৩০ মিনিটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে মেলা’র উদ্বোধন করেন বেসাময়িক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। 
IMG0
আরো উপস্থিত ছিলেন তানভীর মাজহার তান্না ও সাইদুর রহমান প্যাটেলের নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা, মেজর (অবঃ) কামরুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে  যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, তপন মাহমুদের নেতৃত্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা,  চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন প্রমূখ।
 
লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জ্বিত ছিলো মেলা প্রাঙ্গণ। মেলায় ছিলো ৭ বীরশ্রেষ্ঠ’র নামে ৭টি স্মারক স্তম্ভ। মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, আলোকচিত্র, চলচ্চিত্র, ডায়েরি প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী ক্ষুদ্র ও কঠিরশিল্পের সামগ্রী প্রদর্শন করা হয়। 
IMG1
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তপন মাহমুদ, আবদুল জব্বার, ইন্দোমোহন রাজবংশী, রুখসানা সাবা ও শাহনাজ বেলী। ছিলো ফেরদৌস আরার নেতৃত্বে সুরসপ্তকের পরিবেশনা ও সহশিল্পীদের সঙ্গে নিয়ে বাসুদেবের সঙ্গীত পরিবেশনা।
 
অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া, অপু মাহফুজ ও দিলরুবা সাথী। পরিচালনার দায়িত্বে ছিলেন আমীরুল ইসলাম।
 
ইত্তেফাক/এমএআর