সাতক্ষীরায় পিকআপ চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১২:৫৫
সাতক্ষীরায় পিক-আপের চাকায় পিষ্ট হয়ে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫)  নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে শহরের চৌরঙ্গীমোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত আবুল কালাম আজাদ সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া গ্রামের বাশারাত আলীর ছেলে।
 
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, আবুল কালাম আজাদ বাড়ি থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌরঙ্গিমড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি পিক আপ তাকে চাপা দেয়। স্থানীয় জনগন দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম।