মিউজিক ট্রেনে গাইবেন কিশোর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১২
সঙ্গীতপ্রিয় মানুষের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখীর ‘দ্য মিউজিক ট্রেন’। একটু ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারিত মিউজিক্যাল অনুষ্ঠান এটি।
 
অনুষ্ঠানের প্রতি পর্বে  উপস্থিত থাকেন সঙ্গীতাঙ্গণের কোন একজন প্রতিষ্ঠিত তারকা শিল্পী। মিউজিক ট্রেনের এ পর্বে অতিথি হয়ে আসছেন সঙ্গীত শিল্পী কিশোর।
 
সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন। প্রতি পর্বে প্লে লিস্ট এ ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন।
 
এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজ খবর। পারিহা লিমার উপস্থাপনায় এবং এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায় প্রতি শনিবার রাত ৮ টায়।
 
ইত্তেফাক/এমএআর