নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে ‘হেফাজতে ঈমান’ নামের একটি সংগঠন কর্তৃক লালন ভক্ত বাউলদের মাহফিল হুমকি দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শনিবার নেত্রকোনা শহরের শহীদ মিনার সড়কে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কমারুজ্জামান চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি রেহোনা সিদ্দিকী, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং শিখরের সম্পাদক জিয়াউর রহমান খোকন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কেন্দুয়া উপজেলায় লালন ভক্তদের একটি মাহফিল অনুষ্ঠান হচ্ছিল। এ সময় মাহফিলে ‘হেফাজতে ঈমান’ নামের একটি সংগঠন লালন ভক্তদের মুরতাদ ঘোষণা করে তাদের মাথা নেড়া করে হত্যার হুমকি প্রদান সম্বলিত লিফলেট বিতরণ করে। এরপরই মাহফিল অনুষ্ঠান বন্ধ হয়ে
ইত্তেফাক/এএসএমইউ
