আইএস প্রধান নেতা আবু বকর আল বাগদাদিকে ধরতে ঘোষিত পুরস্কার দ্বিগুণেরও বেশি করেছে যুক্তরাষ্ট্র। তার অবস্থান, গ্রেফতার কিংবা অপরাধ বিষয়ক তথ্য দিতে পারলে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে। এর আগে এই পুরস্কারের পরিমাণ ছিল ১০ মিলিয়ন ডলার।
আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি ও ওসামা বিন লাদেনকে গ্রেফতার করতে একই পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, বাগদাদির অধীনে আইএস সদস্যরা মধ্যপ্রাচ্যে হাজার হাজার বেসামরিককে হত্যা করেছে। এর মধ্যে জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে। ইরাক ও সিরিয়াতে তারা রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। খবর: হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/এএসএস
