র‌্যাপার আমির খান: ‘সিক্রেট সুপারস্টার’ টিজার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৯
আবােরা ভিন্ন লুকে সুপারস্টার আমির খান। লাল স্যান্ডিগেঞ্জিতে বুকে লেখা সেক্সি, মাথার চুলে হালকা রঙে র‌্যাপ সিঙ্গার স্টাইল, দাড়ির স্টাইলটাতেও অচেনা মিস্টার পারফেশনিস্ট আমির খান। এতো কথা বলা হচ্ছে আমিরের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’র টিজার দেখে।
 
গতকাল ১৬ ডিসেম্বর মুক্তি ইউটিউবে পেয়েছে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার টিজার। একদিনের মধ্যে ৩০ লাখ ৭১ হাজারের বেশি দর্শক ইতোমধ্যে টিজারটি দেখেছেন। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।
 
এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে দেখা যায়, একটি মেয়ে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। কিন্তু স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে তার গান প্রকাশ করে।
IMG0
তবে টিজারের শেষ অংশে একরকম অদ্ভুত র‌্যাপ সিঙ্গারের সাজে হাজির হয়েছেন আমির। সংলাপও বেশ হাস্যকর। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করছেন আমির।
 
সিক্রেট সুপারস্টার সিনেমায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। আগামী বছরের ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
ইত্তেফাক/এমএআর