সিরাজগঞ্জে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৯
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে বাস চাপায় ওসমান গনি প্রামানিক (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। তিনি উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামের মৃত আফজাল প্রামানিকের ছেলে।
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিনা আক্তার জানান, ঘটনার সময় ওসমান গনি সাইকেলে চড়ে বাড়ি থেকে উল্লাপাড়ায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বগুড়াগামী বি-নগর নামের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ চালকসহ বাসটি আটক করে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।  
 
 
ইত্তেফাক/কেকে